মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে জুবা কোম্পানি লিমিটেডের উদ্যোগে বুধবার বিকেলে বাগমারা পাইলট উচ্চবিদ্যালয় মাঠে এক প্রীতি ফুটবল প্রতিযোগীতার আয়োজন করা হয়। জুবা কোম্পানি লিমিেিটডের ব্যবস্থাপনা পরিচালক আবু সালেহ মো: নাসিমের সভাপতিত্বে অনুষ্ঠিত ফুটবল প্রতিযোগীতা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন,জুবা কোম্পানীর চেয়ারম্যান জোবায়েদ হোসেন। অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, গনিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ্যাড. মনিরুজ্জামান রঞ্জু, বাগমারা পাইলট উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলা আ.লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক আবদুল জব্বার বিএসসি, বাগমারা ডিগ্রী কলেজের অধ্যক্ষ জিয়াউল আলম রাবু, বাগমারা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফর রহমান, বাগমারা পাইলট উচ্চবিদ্যালয়ের ক্রিড়া শিক্ষক হালিমুজ্জামান মুকুল, গনিপুর ইউপি’র সদস্য আবদুস সোবহান, প্রফেসর আশরাফুল ইসলাম জুয়েল, আলাউদ্দীন আলাল,জামাল উদ্দীন, ওয়ার্ড আ.লীগের সভাপতি ও ক্রিড়াবিদ আফজাল হোসেন, শামীশ হোসেন, বাগমারা ফুটবল একাডেমীর পরিচালক নাহিদ হোসেন, প্রশিক্ষক আবদুর রশীদ প্রমুখ। খেলা শেষে সকল খেলোয়ারদের মাঝে জুবা কোম্পানীর পক্ষ থেকে জার্সি প্রদান করা হয়।