বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী পৌর শাখা ওয়ার্কার্স পার্টির আয়োজনে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৬-ডিসেম্বর) বিকলে ৩টায় উপজেলার আড়ানী পৌর বাজারের তালতলায় এই মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
মানববন্ধন ও প্রতিবাদ সভায় প্রধান বক্তা হিসেবে ছিলেন রাজশাহী জেলা ওয়ার্কার্স পার্টির সম্পাদক মন্ডলীর সদস্য ও উপজেলা শাখার সভাপতি কমরেড ফরজ আলী। সভাপতিত্ব করেন আড়ানী পৌর শাখার সভাপতি কমরেড লোকমান আলী। উপজেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক হামিদুল ইসলামের উপস্থাপনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা কমিটির সদস্য এনামুল হক, উপজেলা কমিটির সদস্য মোজাম্মেল হক মাষ্টার, মোজাফর হোসেন নান্টু, সাইদুর রহমান, ডাক্তার রুস্তম আলী, আড়ানী পৌর শাখার সাধারণ সম্পাদক আশরাফ আলী প্রমুখ।
বক্তারা বলেন, বঙ্গবন্ধু কৃষক, শ্রমিক মেহনতি মানুষের জন্য কাজ করেছেন। মহান স্বাধীনতার সুফল তাদের ঘরে পৌঁছানোর জন্য বাকশাল গঠন করে ছিলেন। তাঁর মতো মহান নেতার ভাস্কর্য ভাঙ্গার ধৃষ্টতা মেনে নেয়া যাইনা। তিনি এই ন্যাক্কার জনক কাজের সাথে সম্পৃক্তদের অবিলম্বে বিচারের আওতায় আনার দাবি জানান।