যথাযথ মর্যাদা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে দিনাজপুরের পার্বতীপুরে উদযাপিত হয়েছে মহান বিজয় দিবস। বুধবার সকাল ৬টা ৪৪ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনার চত্ত্বরে ৩১ বার তোপধ্বনির মধ্যদিয়ে দিবসটির সূচনা করা হয়। সূর্যোদয়ের সাথে সাথে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন- পার্বতীপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোঃ হাফিজুল ইসলাম প্রামানিক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাশিদ কায়সার রিয়াদ, উপজেলা প্রকৌশলী আহসান হাবিব, পার্বতীপুর সরকারি টেকনিক্যাল স্কুল এ- কলেজের অধ্যক্ষ আহছান হাবীব, পার্বতীপুর মডেল থানার ওসি মোখলেছুর রহমানসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তারা। পরে একে একে বিভিন্ন রাজনৈতিক দল, বীরমুক্তিযোদ্ধাসহ আপামর জনসাধারণ শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে বীর শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। সকাল ৮টায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা পরিষদে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। সকাল ৯ টায় উপজেলা পরিষদ মিলনায়নে আলোচনা সভা ও পুরস্কার বিতরনীর আয়োজন করা হয়। অন্যদিকে, পার্বতীপুর বীরমুক্তিযোদ্ধা ভবন কমপ্লেক্স চত্তরে বঙ্গবন্ধুর ম্যুড়ালে পুস্পুস্তব অর্পণ করেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাশিদ কায়সার রিয়াদ ও পার্বতীপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোঃ হাফিজুল ইসলাম প্রামানিক, সাধারন সম্পাদক রেজাউল করিম, যুগ্ম সাধারন সম্পাদক আমজাদ হোসেন, পার্বতীপুর আদর্শ ডিগ্রী কলেজের অধ্যক্ষ আবদুর রাজ্জাক সরদার, বঙ্গবন্ধু সরকারি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মোক্তারুল আলম, পৌর আওয়ামী লীগের সভাপতি মোশাররফ হোসেন সমাজ, সাধারন সম্পাদক গোলাম ফারুক অভি ও মোমিনুল ইসলাম মাষ্টারসহ নেতাকর্মীরা। এছাড়া, এতিমখানা, হাসপাতালে উন্নতমানের খাবার বিতরণ, মসজিদে বিশেষ দোয়ার আয়োজন করা হয়।