অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এমপি ভার্চুয়ালি পদ্ধতিতে বলেছেন, বঙ্গবন্ধু একটি প্রতিষ্ঠান, একটি ইতিহাস। তাঁর জন্ম না হলে এদেশ স্বাধীন হতনা। তাঁর চেতনাকে ভুলুন্ঠিত করতে দেয়া হবেনা। তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্রকারিদের দাঁতভাঙ্গা জবাব দেয়া হবে। কোন অপশক্তিকে ছাড় দেয়া হবেনা। বঙ্গবন্ধুর স্বপ্নগুলি জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাস্তবায়ন করছেন। অনেকেই স্বপ্ন দেখেছে, কেউ বাস্তবায়ন করেনি। আওয়ামী লীগ স্বপ্ন দেখেছে এবং বাস্তবায়ন করছে। গতকাল ১৬ ডিসেম্বর বুধবার সকাল ৯ টায় অফিসার্স ক্লাবে উপজেলা প্রশাসনের আয়োজনে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আয়েশা সিদ্দীকার সভাপতি বিশেষ অতিথির বক্তব্য উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোঃ আহসানুল হক মুকুল বলেন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে হামলাকারীদের কোন ভাবেই ছাড় দেয়া হবেনা। সারাদেশের মানুষ ঐক্যবদ্ধ আছে।
এছাড়াও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ইরতিজা হাসান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ¦ মোঃ আয়ুবর রহমান শাহ, থানার কর্মকর্তা ইনচার্জ সুব্রত কুমার সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান লায়লা বানু, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ মোঃ আজমল হক, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মাহমুদুল হক, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মনজুরুল হক, উপজেলা যুবলীগের সভাপতি সুমন দাস, চিরিরবন্দর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোরশেদ উল আলম প্রমূখ বক্তব্য রাখেন। আলোচনা সভা শেষে প্রধান অতিথি উপজেলা চত্ত্বরে স্থাপিত বঙ্গবন্ধুর ম্যুরাল উন্মোচন করেন। এছাড়াও উপজেলা প্রশাসনের আয়োজনে মুক্তিযোদ্ধা সংবর্ধনা, চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। দিবসটি উপলক্ষ্যে সূর্যোদয়ের সাথে সাথে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করা হয়।
উক্ত অনুষ্ঠানে সকল কর্মকর্তা, কর্মচারী, বীর মুক্তিযোদ্ধাবৃন্দসহ আওয়ামী লীগের সকল স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।