রাজশাহীর বাঘায় নানা কর্মসূচীর মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। বুধবার সকাল সাড়ে ৬ টায় ৩১ বার তফতধ্বনির মাধ্যমে উপজেলা চত্বরে কেন্দ্রীয় শহীদ মিনার বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা ও সম্মান জানানো হয়। সকাল সাড়ে ৮ আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট লায়েব উদ্দিন লাভুল, নির্বাহী কর্মকর্তা শাহিন রেজা, বাঘা থানা কর্মকর্তা ইনচার্জ নজরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুলসহ পৌর মেয়র. ইউনিয়ন চেয়ারম্যান, উপজেলা দপ্তরের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা কমান্ড, শিক্ষক মন্ডলী, রাজনৈতিক, সামাজিক সংগঠন, এলাকার সুধীজন।