করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ২৭ জন মারা গেছেন। এদের মধ্যে ২৩ জন পুরুষ ও চারজন নারী। সবাই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ নিয়ে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল সাত হাজার ১৫৬ জনে।
বুধবার (১৬ ডিসেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনা বিষয়ক এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় মৃত ২৭ জনের মধ্যে ঢাকা বিভাগে ১৯ জন, চট্টগ্রামে পাঁচজন, রাজশাহীতে একজন এবং রংপুরে দু’জন রয়েছেন।
মৃতদের বয়স বিশ্লেষণে দেখা যায়, ২৪ ঘণ্টায় মৃত ২৭ জনের ত্রিশোর্ধ্ব একজন,চল্লিশোর্ধ্ব দু’জন, পঞ্চাশোর্ধ্ব ছয়জন এবং ষাটোর্ধ্ব ১৮ জন রয়েছেন।