খুলনা জেলার দিঘলিয়ায় বারাকপুর বাজার কমিটির সাধারণ সম্পাদক ও বারাকপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আনছার শেখের নিজ বাড়িতে তাকে হত্যার উদ্দেশ্যে স্থানীয় ইউপি চেয়ারম্যান গাজী জাকির হোসেন ও তার সশস্ত্র সন্ত্রাসী বাহিনী হামলা চালায় ও গুলি বর্ষন করে।ঘটনার পরপরই দিঘলিয়া থানার ওসি আহসান উল্লাহ চৌধুরী ঘটনাস্থলে পৌছান। তবে ঘটনাস্থল থেকে কাউকে গ্রেফতার করা হয়নি।গত রোববার দুপুরে খুলনার অতিরিক্ত পুলিশ সুপার (ক সার্কেল) রাজু আহম্মেদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। হামলার শিকার বারাকপুরের আওয়ামী লীগ নেতা ও বারাকপুর বাজার কমিটির সাধারণ সম্পাদক আনছার শেখ জানান,পূর্ব শত্রুতার জের ধরে চেয়ারম্যান গাজী জাকির হোসেন পরিকল্পিতভাবে আমার বারাকপুর বাড়িতে ২০/২৫ জনের সশস্ত্র সন্ত্রাসী বাহিনী নিয়ে হামলা চালায়। আগত সশস্ত্র সন্ত্রাসীরা আমার বারান্দায় রাখা মোটরসাইকেল ও জানালার কাচ ভাঙ্গচুর করে এবং বোমা ওগুলি বর্ষন করে পালিয়ে যায়। এলাকাবাসীও গোলাগুলির শব্দ শুনতে পায় বলে সূত্র জানায়। দিঘলিয়া থানার ওসি আহসান উল্লাহ চৌধুরী ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, পরিস্থিতি বর্তমানে শান্ত আছে।ঘটনাস্থল থেকে বোমা সাদৃশ্য কয়েকটা কৌটা উদ্ধার করা হয়েছে। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।