মহান বিজয় দিবস উপলক্ষে রাজশাহীর বাগমারার বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা ও আলোচনা সভা বুধবার বঙ্গবন্ধু স্মৃতি যাদুঘর কমপ্লেক্সের সালেহা-ইমারত মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। সংবর্ধনা অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে সংবর্ধনা প্রদান করেন রাজশাহী-৪(বাগমারা) আসনের সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইঞ্জিনিয়ার এনামুল হক। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুলের পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আলী খাজা এম এ মজিদ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অনিল কুমার সরকার। বক্তব্য রাখেন সাবেক কমান্ডার ও উপজেলা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম, ভবানীগঞ্জ পৌর সভার মেয়র আবদুল মালেক, বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান টুকু। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফ আহম্মেদ, সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান, স্বাস্থ্য কর্মকর্তা গোলাম রাব্বানী, সমাজ সেবা কর্মকর্তা আবদুল মমিন, থানার ওসি মোস্তাক আহম্মেদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাসুদুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা একেএম ওয়াহিদুজ্জামন, অধ্যক্ষ আজাহারুল হক, উপজেরা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সিরাজ উদ্দিন সুরুজ, দপ্তর সম্পাদক নুরুল ইসলাম, ভবানীগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ হাতেম আলী, শ্রীপুর রামনগর ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ বাসুপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল বারিক, উপজেরা আওয়ামী লীগের সদস্য কাউন্সিলর হাসেন আলী প্রমুখ।
শেষে মুক্তিযোদ্ধাদের শীতের পোশাক ও উন্নতমানের খাবার দিয়ে সংবর্ধনা দেওয়া হয়। অপর দিকে বিজয় দিবস উপলক্ষে বাগমারা থানায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন থানার কর্মকর্তা ইনচার্জ মোস্তাক আহম্মেদ। এছাড়াও বাগমারা উপজেলা প্রশাসন, বাগমারা প্রেসক্লাবসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের পক্ষে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে।