বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌরসভার ৪ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও পৌর আওয়ামলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আসলাম সিকদার (৫৬) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্নালিল্লাহি রাজিউন)। তিনি সান্তাহার পৌর শহরের দৈনিক বাজার ঈদগাহ্ মাঠ এলাকার মৃত আজিজুল হক শিকদারের ছেলে। গত সোমবার রাত সাড়ে ৮ টায় অসুস্থতা জনিত কারণে ঢাকা যাত্রা বাড়িতে নিজ বাসভবনে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি দুই স্ত্রী ও পালিত দুই মেয়েসহ অসংখ্য গুনগ্রহী রেখে গেছেন।
মঙ্গলবার বাদ জোহর বাজার ঈদগাহ্ মাঠে জানাজা শেষে খাড়ির ব্রীজ কবর স্থানে তাকে দাফন করা হয়। তার মৃত্যুতে শোকসন্তোপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন আদমদীঘি উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ সিরাজুল ইসলাম খান রাজু, সহ-সভাপতি আবু রেজা খান, আশরাফুল ইসলাম মন্টু, সাজেদুল ইসলাম চম্পা, জার্সিস আলম রতন, সান্তাহার পৌর আওয়ামী লীগের সভাপতি আবুল কাশেম, সাধারন সম্পাদক এস এম জাহিদুর বারী প্রমুখ।