পার্বতীপুরের মধ্যপাড়া পাথর খনির ঠিকাদারি প্রতিষ্ঠান জার্মানীয়া-ট্রেস্ট কনসোর্টিয়াম (জিটিসি)’র সমাজ কল্যাণ সংস্থা জিটিসি চ্যারিটি হোম কার্যালয়ে খনি শ্রমিকদের উচ্চ শিক্ষায় অধ্যায়নরত সন্তানদেরকে নভেম্বর মাসের শিক্ষা উপবৃত্তির অর্থ প্রদান করা হয়েছে। মঙ্গলবার বেলা ৩ টায় খনির সামনে জিটিসি’র সমাজ কল্যাণ সংস্থা জিটিসি চ্যারিটি হোম কার্যালয়ে ৫২ জন শিক্ষার্থীর হাতে শিক্ষা উপ-বৃত্তির টাকা জিটিসি’র নির্বাহী পরিচালক মোঃ জাবেদ সিদ্দিকীর পক্ষে তুলে দেন জিটিসি’র উপ-মহাব্যবস্থাপক মোঃ জাহিদ হোসেন। অনুষ্ঠানে ননএমপিও ভুক্ত মধ্যপাড়া মহাবিদ্যালয়ের শিক্ষক কর্মচারীদের জন্য বিগত মাসগুলোর আর্থিক সহায়তার ধারাবাহিকতার অংশ হিসেবে চলতি ডিসেম্বর মাসের জন্য কলেজ অধ্যক্ষের হাতে আর্থিক সহায়তার অনুদানের চেকও প্রদান গ্রহন তরেন মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মোঃ ওবায়দুর রহমান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- জিটিসি’র উপ-মহাব্যবস্থাপক এ,জে,এম আবদুল ওয়াহেদ, চীপ ইন্টারপিটার মোঃ নজরুল ইসলাম, সাংবাদিকসহ এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ। উল্লেখ্য, মধ্যপাড়া পাথর খনি এলাকাবাসীর জন্য সামজিক কল্যানমূলক কার্যক্রমের পরিচালনার লক্ষ্যে স্থাপিত জিটিসি চ্যারিটি হোম। জিটিসি চ্যারিটি হোম থেকে মধ্যপাড়া ও পার্শ্ববর্তী এলাকার মানুষের জন্য প্রতিদিন বিকেল ৩ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত একজন অভিজ্ঞ এমবিবিএস ডাক্তার দ্বারা বিনামূল্যে চিকিৎসা পরামর্শ সেবা প্রদান করা হচ্ছে। যা খনি এলাকায় ব্যাপক সাড়া ফেলেছে।