মৌলবাদীদের অযৌক্তিক দাবির সঙ্গে কোন আপোস করা হবে না বলে জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব উল আলম হানিফ। তিনি বলেন, যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি, রাজাকারদের আস্ফালন শোনার জন্য নয়। সংবিধানের উপর আঘাত বরদাশত করা হবে না।
তিনি আরও বলেন, শান্তির জন্য রাষ্ট্র পরিচালনার অংশ হিসেবে আলোচনা হতে পারে, তবে দল হিসেবে মৌলবাদী জঙ্গিবাদীদের সঙ্গে আওয়ামী লীগের আপোসের কোনো সুযোগ নেই। তাদের কোনো দাবি মানতে রাজি নয় আওয়ামী লীগ।
মঙ্গলবার (১৫ ডিসেম্বর) স্বাধীনতা স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক পরিষদ আয়োজিত মুক্তিযুদ্ধের চেতনা ও বর্তমান প্রেক্ষাপট: শিক্ষক সমাজের করণীয় শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।