বাগমারায় গোদ রোগের উপরে সামাজিক উদ্বুদ্ধকরণ সভা ও একদিনের প্রশিক্ষণ সোমবার সকালে উপজেলা পরিষদের সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফ আহম্মেদের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অনিল কুমার সরকার। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা গোলাম রাব্বানী। লেপ্রা বাংলাদেশ ও ফাইলেরিয়াসিস নির্মূল, কৃষি নিয়ন্ত্রণ ও ক্ষুদে ডাক্তার কার্যক্রমের বাস্তবায়নে অ্যাসেন্ড প্রকল্পের অর্থায়নে প্রশিক্ষণের আয়োজন করা হয়। উল্লেখযোগ্যদের মধ্যে উপস্থিত ছিলেন তাহেরপুর পৌরসভার মেয়র আবুল কালাম আজাদ, ভবানীগঞ্জ পৌরসভার মেয়র আবদুল মালেক ম-ল, উপজেলা পরিষদের নারী ভাইসচেয়ারম্যান মমতাজ আক্তার বেবি, চেয়ারম্যান মকলেছুর রহমান দুলাল, আবদুল হামিদ ফৌজদার, বাগমারা প্রেসক্লাবের সভাপতি আলতাফ হোসেন ম-ল, সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন প্রমুখ।