রাজশাহী বাগমারা উপজেলা প্রশাসনের উদ্যোগে গতকাল যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সকালে উপজেলা পরিষদের সভাকক্ষে ইউএনও শরিফ আহম্মেদের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অনিল কুমার সরকার। আমন্ত্রিত অতিথি হিসাবে স্বাগত বক্তব্য রাখেন খুলনা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস ও সভ্যতা ডিসিপ্লিন বিভাগের সহকারী অধ্যাপক হাফিজ আহমেদ। বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূূমি) মাহমুদুল হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা রাজিবুর রহমান, প্রকৌশলী সানোয়ার হোসেন, থানার ওসি মোস্তাক আহম্মেদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুল, দপ্তর সম্পাদক নূরুল ইসলাম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মনিরা খাতুন, সমবায় কর্মকর্তা আলাউদ্দিন আলী, তথ্য আপার দপ্তরের নাজনিন সুলতানা, আত্তারুন আখি, রেশমি খাতুন প্রমুখ।