রাজশাহীর বাগমারার মুক্তিযোদ্ধাদের উদ্যোগে সোমবার শহীদ বুদ্ধিজীবী দিবস পালন উপলক্ষে কেন্দ্রিয় শহীদ মিনার চত্ত্বরে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। সকালে উপজেলা আওয়ামী লীগেরন মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলামের নেতৃত্বে একটি দল শহীদ মিনার চত্ত্বরে অবস্থান নেন। পরে সেখানে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে নীরবতা পালনের পর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলামের সভাপতিত্বে ও সাবেক ডেপুটি কমান্ডার আবদুল জব্বারের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন, আফসাল আলী মাস্টার, আবদুল খালেক, আবদুল জব্বার প্রায়, ইয়াদ আলী, অলি আহম্মেদ, নূর মোহাম্মদ, উছমান আলী, দবির উদ্দিন, আকবর আলী, বাহার উদ্দিন, আবদুর রশিদ প্রমুখ। সব শেষে দোয়া পরিচালনা করেন বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম। দোয়া মাহফিলে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ শহীদ বুদ্ধিজীবীদের রুহের মাগফিরাত, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এবং স্থানীয় সাংসদ ইঞ্জিনিয়ার এনামুল হকের দীর্ঘায়ূ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়েছে।