রাজশাহীর বাঘায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়েছে। সোমবার (১৪ ডিসেম্বর) সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই দিবসটি উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিন রেজা। প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট লায়েব উদ্দীন লাভলু। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল, ওসি নজরুল ইসলাম, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) কামাল হোসেন।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন অধ্যক্ষ নছিম উদীন, চেয়ারম্যান সাইফুল ইসলাম, শিক্ষা কর্মকর্তা এবিএম সানোয়ার হোসেন, সাংবাদিক নুরুজ্জামান, স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আকতারুজ্জামান, মৎস্য কর্মকর্তা আমিরুল ইসলাম, নির্বাচন কর্মকর্তা মুজিবুল আলম, আনসার ভিডিপি কর্মকর্তা মিলন কুমার দাস প্রমুখ।
উপজেলা প্রশাসনের আয়োজনে আয়োজিত সভায় উপস্থিত ছিলেন উপজেলার দপ্তর প্রধান, শিক্ষক, জনপ্রতিনিধি, সুশিল সমাজের নের্তৃবৃন্দ ও গনমাধ্যম প্রতিনিধিরা।