বগুড়ার কাহালুতে ন শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সোমবার (১৪ অক্টোবর) সকালে কাহালু উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন কাহালু উপজেলা নির্বাহি কর্মকর্তা মো. মাছুদুর রহমান।
এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাহালু উপজেলা পরিষদের চেয়ারম্যান আল হাসিবুল হাসান কবিরাজ (সুরুজ)।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ¦ মো. আবদুর রশিদ (লালু), রওশন আকতার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও কাহালু পৌরসভার মেয়র আলহাজ¦ মো. হেলাল উদ্দিন কবিরাজ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আবদুল মান্নান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুহাম্মদ যাকারিয়া রানা, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আখেরুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শফিকুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা গোলাম মোর্শেদ, উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা রাইহাতুন নাহার, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার নজিবর রহমান সহ আরোও অন্যান্যরা।