দিনাজপুরের পার্বতীপুরে ‘মানবতার ডাক সামাজিক’ সংগঠন ৫টি গ্রামের দুই শতাধিক শীতার্ত ও দুস্থ্য মানুষের মাঝে শীতবস্ত্র বিতরন করেছে। সোমবার দুপুরে রুস্তমনগর বালিকা উচ্চবিদ্যালয় মাঠে শীতার্ত ও দুস্থ্য মানুষের মাঝে এসব শীতবস্ত্র বিতরন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি মোমিনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল ওহাব মন্ডল। এ সময় অনুষ্ঠানে ‘মানবতার ডাক সামাজিক’ সংগঠনের সভাপতি আল আমিন হক লিমন, সম্পাদক সোহেল রানা, ডাক্তার অরুণ কুমার রায়, নাজমুস সাকিব ও প্রদীপ কুমারসহ সদস্যরা উপস্থিত ছিলেন।
সংগঠনের সভাপতি আল আমিন হক লিমন জানান, সংগঠনের পক্ষ থেকে বৈশ্বিক মহামারী করোনাভাইস প্রতিরোধে ৫ শতাধিক রিক্সা-ভ্যান, কৃষক ও পথচারীদের মাঝে সার্জিক্যাল মাস্ক বিতরন করা হয়। এর আগে সংগঠনের সদস্যদের সহযোগিতায় ৩০০ ব্লাট গ্রুপ টেষ্ট করা হয়। ২০২০ সালের সেপ্টম্বর মাসে সংগঠনটি দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যায়নত ৫০ জন শিক্ষার্থী নিয়ে যাত্রা শুরু করে। বর্তমানে সংগঠনটির সদস্য সংখ্যা ১০০ জনে।