রোববার রাতে ঘোড়াঘাট থানা পুলিশ এক অভিযান চালিয়ে ঘোড়াঘাট থানার একাধিক মামলার ২জন পলাতক আসামীকে গ্রেফতার করে জেল হাজতে পাঠিয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ঘোড়াঘাট থানার কর্মকর্তা ইনচার্জ আজিম উদ্দিন। গ্রেফতারকৃতরা হলো উপজেলার চাটশাল গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে মইনুল হক মাষ্টার ও কৃঞ্চরামপুর গ্রামের মোকসেদ আলীর ছেলে ফারুক মিয়া। সোমবার সকালে আসামীদেরকে দিনাজপুর জেল হাজতে প্রেরন করা হয়।