পাবনার সুজানগর পৌরসভার আসন্ন নির্বাচনে আওয়ামী লীগের সম্ভাব্য মেয়র প্রার্থী সাবেক পৌর মেয়র উপজেলা আওয়ামী লীগ নেতা তোফাজ্জল হোসেন তোফার এক বিশাল মোটরসাইকেল শো-ডাউন অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে পৌর বাস টার্মিনাল থেকে বের হওয়া প্রায় এক হাজার মোটরসাইকেল এবং দুই হাজার নেতা-কর্মীর ঐ শো-ডাউনটি মেয়র প্রার্থী তোফার সমর্থনে বিভিন্ন স্লোগান দিয়ে পৌরসভার ৯টি ওয়ার্ডের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় সড়কের দু’পাশে দাঁড়িয়ে থাকা হাজার হাজার পৌরবাসী মেয়র প্রার্থী তোফার শো-ডাউনকে হাত নেড়ে সমর্থন জানায়। শো-ডাউনে পৌর আওয়ামী যুবলীগের সভাপতি জুয়েল রানা হাতে জাতীয় পতাকা নিয়ে নেতৃত্ব দেন।