১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস ও বিরল উপজেলা পাক-হানাদার মুক্ত দিবস পালিত হয়েছে।
সোমবার সকালে দিবসটি উপলক্ষে বঙ্গবন্ধু স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলী অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বঙ্গবন্ধু স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলী অর্পণ শেষে উপজেলা পরিষদের হলরুমে আলোচনা সভায় প্রধান অতিথি’র বক্তব্য রাখেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) জাবের মোঃ সোয়াইব।
বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র আলহাজ¦ মোঃ সবুজার সিদ্দিক সাগর, সাধারণ সম্পাদক রমাকান্ত রায়, কর্মকর্তা ইনচার্জ শেখ নাসিম হাবিব, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফিরোজা বেগম সোনা, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবুল কাশেম অরু।
আলোচনা সভা সঞ্চালনা করেন উপজেলা রিসোর্স সেন্টারের ইনস্ট্রাক্টর মোঃ মোস্তাফিজার রহমান।
শেষে প্রধান অতিথি উপজেলা ক্ষুদ্র নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর প্রশিক্ষণ গ্রহণকারী নারীদের নিজহস্তে প্রস্তুতকৃত উপকরণ ও বাংলাদেশ মৎস্যজীবী লীগ বিরল উপজেলা শাখা’র নবগঠিত কমিটির নেতৃবৃন্দ কর্তৃক প্রদত্ত ফুলের শুভেচ্ছা গ্রহণ করেন।
এর আগে নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, উপজেলা প্রশাসন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা আওয়ামী লীগ, বিরল প্রেস ক্লাব, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও আওয়ামী লীগের অংগসংগঠনের পক্ষ হতে পৃথক পৃথকভাবে বঙ্গবন্ধুর স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলী অর্পণ করে।