রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী পৌর নির্বাচনে মেয়র পদে ৬ জনসহ সাধারণ ও সংরক্ষিত আসনে ৪৭ জন প্রার্থী মনোনয়নপত্র উত্তোলন করেছেন। রোববার অফিস চলাকালিন সময়ে এই মনোনয়নপত্র উত্তোলন করা হয়েছে বলে নির্বাচন অফিস সুত্রে জানা গেছে।
মেয়র পদে মনোনয়নপত্র উত্তোলন করেছেন আড়ানী পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীদুজ্জামান শাহীদ, সংগঠনিক সম্পাদক ও বর্তমান মেয়র মুক্তার আলী, আড়ানী পৌর ছাত্রলীগের সভাপতি রিবন আহম্মেদ বাপ্পি, সাবেক চেয়ারম্যার ও আড়ানী পৌর বিএনপির সাবেক সভাপতি তোজাম্মেল হক, সাবেক মেয়র ও আড়ানী পৌর বিএনপির সাবেক সভাপতি শিক্ষক নজরুল ইসলাম, আড়ানী পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক সুজাত আহম্মেদ তুফান।
এদিকে মেয়র পদে আওয়ামী লীগের ৩ জন ও বিএনপির ৩ জনসহ ৬ জন। ওয়ার্ড কাউন্সিলর পদে ৩১ জন ও নারী কাউন্সিলর পদে ১০ জন প্রার্থী নিজ নিজ সমর্থন নিয়ে উপজেলা নির্বাচন অফিস কার্যালয় থেকে মনোনয়ণপত্র উত্তোলন করেন।
এ বিষয়ে উপজেলা সহকারি রিটারিং কর্মকর্তা মুজিবুল আলম জানান, আগামী ১৬ জানয়ারী নির্বাচন। মনোনয়নপত্র জমাদানের শেষ দিন ২০ ডিসেম্বর। মনোনয়নপত্র যাছাই-বাছাই ২২ ডিসেম্বর। প্রার্থীতা প্রত্যাহার ২৯ ডিসেম্বর। প্রতীক বরাদ্দ ৩০ ডিসেম্বর। পৌরসভায় মোট ভোটার সংখ্যা ১৩ হাজার ৮৮৪। এরমধ্যে পুরুষ ভোটার ৬ হাজার ৮৭৮ ও নারী ভোটার ৭ হাজার ১০৬।