বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে রাজশাহীর বাঘায় মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল ১০টায় উপজেলা শাখার বাম গনতান্ত্রিক ও প্রগতিশীল সংগঠন এই মানবন্ধন ও প্রতিবাদ সভা করেন।
উপজেলা পরিষদের সামনে আয়োজিত মানবন্ধন ও প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন ও ৭১’এর ঘাতক দালাল নির্মুল জাতীয় সমন্বয় কমিটির বাঘা শাখার প্রতিষ্ঠাতা আহ্বায়ক, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান, জাসদ এর কেন্দ্রীয় কমিটির সদস্য, জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মুহম্মদ শফিউর রহমান। প্রধান অতিথি ছিলেন ন্যাপ এর কেন্দ্রীয় কমিটির সদস্য জেলা শাখার সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান খান আলম।
ওয়ার্কার্স পার্টির বাঘা উপজেলা শাখার সাধারণ সম্পাদক হামিদুল হকের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় পলিট ব্যুরোর সদস্য কমরেড লুৎফর রহমান, জেলা কমিটির সম্পাদক মন্ডলীর সদস্য কমরেড ফরজ আলী, কমরেড প্রশান্ত পান্ডে, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল, বাঘা পৌর সভার প্যানেল মেয়র শাহিনুর রহমান পিন্টু, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আনজারুল ইসলাম দুলাল, হিন্দু বৌদ্ধ, খৃষ্ট্রান ঐক্য পরিষদ, বাঘা উপজেলা কমিটির সাধারন সম্পাদক বাবু রাম গোপাল সাহা, সুরকার, গীতিকার ডাঃ নুরুজ্জামান ভান্ডারী।