তৃতীয় দিনের মতো রাজশাহীর গোদাগাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ১৩ ডিসেম্বর রোববার তৃতীয়দিনের মতো সিসিবিভিও-রাজশাহীর বাস্তবায়নে, ব্রেড ফর দি ওয়ার্ল্ড-জার্মানীর আর্থিক সহায়তায় উপজেলার ৩৫টি রক্ষাগোলা গ্রাম সমাজ সংগঠনের অংশগ্রহণে রক্ষাগোলা সংগঠনসমূহের বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা হয়।
অনুষ্ঠানের ৩য় দিনে আজ উরাও জনজাতির ৯টি ও পাহাড়িয়া জনজাতিরর ৪টি রক্ষাগোলা সাংস্কৃতিক দল অংশগ্রহণ করে। দেওপাড়া ইউনিয়নের সেন্ট যোসেফ্স নি¤œ মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে জাতীয় সঙ্গীত ও পতাকা উত্তোলনের মাধ্যমে দিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি গোদাগাড়ী উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ¦ আবুল কালাম আজাদ।
উদ্বোধনী পর্বে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দেওপাড়া ইউনিয়ন পরিষদের মহিলা সদস্য মিসেস কস্তান্তিনা হাঁসদা, পাহাড়িয়া বাইশি প্রধান কেন্দ্রীয় কমিটির সদস্য অভিলাস বিশ্বাস, পাথরঘাটা রক্ষাগোলা সংগঠনের মোড়ল উজির এক্কা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রক্ষাগোলা সমন্বয় কমিটির সভাপতি শ্রী অজয় মিঞ্জ। সংস্থার পক্ষে স্বাগত বক্তব্য রাখেন সিসিবিভিওর প্রকল্প সমন্বয়কারী আরিফ। অনুষ্ঠানের ৩য় দিনের সাংস্কৃতিক প্রতিযোগিতার বিষয় ছিল উরাও এবং পাহাড়িয়া জনজাতির বিয়ে। অনুষ্ঠানে বিচারকের দায়িত্ব পালন করেন অভিলাস বিশ্বাস, রঞ্জিত সাওরীয়া ও শাহাবুদ্দিন সিহাব। সাংস্কৃতিক প্রতিযোগিতায় পাহাড়িয়া জনজাতির ১ম স্থান অর্জন করে নাপিতপাড়া সাংস্কৃতিক দল, যৌথভাবে ২য় হয়েছে গোলাই ও ডাইংপাড়া।
উরাও জনজাতির মধ্যে ১ম হয়েছে পাথরঘাঠা, ২য় বেলডাঙ্গা, ৩য় শাহানাপাড়া। অনুষ্ঠানটি পরিচালনা করে সিসিবিভিওর প্রশিক্ষণ সমন্বয়কারী নিরাবুল ইসলাম এবং তাকে সার্বিক সহায়তা করে মানিক এক্কা।