রাজশাহীর বাগমারায় বিএনপির মেয়র প্রার্থী হিসেবে ভবানীগঞ্জ পৌর ছাত্রদলের সাবেক সভাপতি ও জেলা ছাত্রদলের সহ-সভাপতি আতিকুর রহমান জজ মনোনয়ন ফরম উত্তোলন করেন। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক উপাধ্যক্ষ আবদুস সোবহান, ভবানীগঞ্জ পৌর বিএনপির সাবেক সাধারন সম্পাদক সহকারী অধ্যাপক আশরাফুল ইসলাম, জেলা ওলামা দলের আহ্বায়ক তাজ উদ্দিন, উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন, স্বেচ্ছাসেবক দলের সভাপতি জিল্লুর রহমান, ভবানীগঞ্জ পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক রেজাউল ইসলাম, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান প্রমূখ। উল্লেখ্য, আগামী ২০ ডিসেম্বর মনোনয়নপত্র দাখিখের শেষ তারিখ, ২২ডিসেম্বর মনোনয়নপত্র যাচাই-বাছাই, ২৯ ডিসেম্বর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ এবং ১৬ জানুয়ারী ভবানীগঞ্জ পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে।