আগামী একমাসের মধ্যে বাংলাদেশ করোনার টিকা পাচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। রোববার (১৩ ডিসেম্বর) সকালে মহাখালীতে ভারতের সেরাম ইন্সটিটিউট ও স্বাস্থ্য অধিদপ্তর ও বেক্সিমকো ফার্মার মধ্যে ত্রিপক্ষীয় চুক্তি অনুষ্ঠানে মন্ত্রী বলেন, সেরাম চাহিদা পূরণ করতে না পারলে প্রয়োজনে বিকল্প খুঁজবে বাংলাদেশ।
দেশের চাহিদা মেটাতে অন্য ফার্মাসিটিক্যাল কোম্পানিগুলোকে এগিয়ে আসার আহ্বান জানান বেক্সিমকোর ব্যবস্থাপনা পরিচালক নাজমুল হাসান পাপন।
করোনা মোকাবিলায় ভ্যাকসিনের বিকল্প নেই বিষয়টি বুঝে গেছে গোটা বিশ্ব। তাই ভ্যাকসিনের দিকেই ছুটছে সবাই। সেই কাতারে অনেক আগেই শামিল হয়েছে বাংলাদেশ। এরইমধ্যে অক্সফোর্ডের তিন কোটি ডোজ ভ্যাক্সিন নিতে চুক্তি করেছে বেক্সিমকো ও বাংলাদেশ সরকার। সেই ধারাবাহিকতায় ভ্যাকসিন কিনতে এবার চুক্তি করলো সরকার ও বেক্সিমকো। দ্রুত তা পাঠানো হবে সেরাম ইন্সটিটিউটে।