১৩ ডিসেম্বর বিরলের বহলা গণহত্যা দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে শহীদ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলী অর্পন, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান শহীদ পরিবারের সন্তান মোঃ আমজাদ হোসেন।
রোববার শহীদ স্মৃতিস্তম্ভ চত্ত্বরে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র আলহাজ¦ মোঃ সবুজার সিদ্দিক সাগর। বিশেষ অতিথি'র বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রমাকান্ত রায়, থানার কর্মকর্তা ইনচার্জ শেখ নাসিম হাবিব, বীরমুক্তিযোদ্ধা প্রফুল্ল চন্দ্র, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, সাংগঠনিক সম্পাদক ও সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান লায়লা আরজুমান্দ বানু, শ্রম বিষয়ক সম্পাদক সাজ্জাদ আলী, জেলা পরিষদের সদস্য ও বিরল মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ সুফিয়া নাহার মঞ্জু, উপজেলা মহিলা লীগের সহ-সভাপতি ওয়াহেদা বেগম, দপ্তর সম্পাদক সুলতানা ইয়াসমিন রুমন, উপজেলা যুবলীগের সভাপতি আবদুল মালেক, উপজেলা মৎস্যজীবী লীগের সভাপতি ও পলাশবাড়ী ইউপি’র চেয়ারম্যান আবদুস শুকুর। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইউপি আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফইমদ্দীন।
অন্যান্যদের মধ্যে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসান আলী সরকার, রাণীপুকুর ইউপি চেয়ারম্যান ফারুক আজমসহ শহীদ পরিবার ও স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে একইস্থানে দোয়া মাহফিল শেষে বহলা গণহত্যা দিবসে শীতবস্ত্র বিতরণ করেন প্রধান অতিথি উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ¦ সবুজার সিদ্দিক সাগর ও বিশেষ অতিথি সাধারণ সম্পাদক রমাকান্ত রায়সহ অন্যান্য অতিথিবৃন্দ।