জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ভাষ্কর্য ভাংচুর করার প্রতিবাদে শনিবার উপজেলা প্রশাসন এক প্রতিবাদ সভা ও মানব বন্ধন পালন করে। শনিবার সকালে উপজেলা প্রশাসনের সামনে শেখ মুজিবুর রহমানের মুরালের সামনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাফিউল আলমের ও ঘোড়াঘাট থানার কর্মকর্তা ইনচার্জ আজিম উদ্দিন। বিক্ষোভ সমাবেশে বিভিন্ন দপ্তরের প্রধানগন ,শিক্ষক ,সাংবাদিকগন সমাবেশে অংশগ্রহণ করেন।