বগুড়ার আদমদীঘি উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে আলহাজ¦ সিরাজুল ইসলাম খান রাজু সভাপতি ও আবু রেজা খান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। শনিবার বিকেলে আদমদীঘি উপজেলার রহিম উদ্দিন ডিগ্রী কলেজ মাঠে ত্রি-বার্ষিক সম্মেলনের দ্বিতীয় পর্বে কাউন্সিলরদের সম্মতিক্রমে তাদের নির্বাচিত করা হয়। আদমদীঘি উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এ্যাড, কুদরত-ই-এলাহি কাজলের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসাবে ভার্চুয়াল বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক এস,এম,কামাল হোসেন, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা, রোকেয়া সুলতানা এবং সদস্য সাহাবুদ্দিন ফরাজী। সম্মেলন উদ্বোধন করেন বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজনু। প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল হাসান রিপু। অন্যন্যাদের মধ্যে বক্তব্য রাখেন জয়পুরহাট-১ আসনের এমপি শামছুল আলম দুদু, রাজশাহী মহানগর আ.লীগ সাধারণ সম্পাদক ডাবলু সরকার, বগুড়ার সদর উপজেলা চেয়ারম্যান শফিকুল ইসলাম প্রমূখ। সর্বশেষ সম্মেলন হয়েছিল ২০১২ সালের ১২ ডিসেম্বর।