“জাতির পিতার সম্মান রাখবো মোরা অম্লান” এই সেøাগানে সামনে রেখে সারাদেশের ন্যায় বগুড়ার কাহালু উপজেলার সকল দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীগণের অংশগ্রহণে জাতির পিতার ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে এক প্রতিবাদ সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শনিবার (১২ই অক্টোবর) কাহালু উপজেলা সভাকক্ষে কুষ্টিয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে শনিবার বগুড়ার কাহালু উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা পরিষদ কর্মকর্তা ও কর্মচারীদের উদ্যোগে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশের সভাপতিত্ব করেন কাহালু উপজেলা নির্বাহি কর্মকর্তা মো. মাছুদুর রহমান।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আখেরুর রহমান এর সঞ্চালনায় সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কাহালু থানা কর্মকর্তা ইননচার্জ (ওসি) জিয়া লতিফুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মুহাম্মদ যাকারিয়া রানা, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ মোশারফ হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তাঞ্জিমা আখতার, উপজেলা শিক্ষা কর্মকর্তা রফিকুল আলম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শফিকুল ইসলাম, কর্মচারীদের মধ্যে বক্তব্য রাখেন পি এম রোস্তম আলী, উজ্জ্বল হোসেন প্রমূখ।
পরে সকল কর্মকর্তা-কর্মচারীবৃন্দ কাহালু উপজেলা পরিষদের সামনে অবস্থিত বঙ্গবন্ধুর প্রতিকৃতির সামনে দাঁড়িয়ে প্রতিবাদ জানান।