কেশবপুর প্রেসক্লাবের সদস্য সাংবাদিক প্রভাষক মশিউর রহমানের মা আছিয়া বেগম (৯৫) শনিবার ভোরে উপজেলার পাচারই গ্রামের নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মৃত্যুকালে তিনি ৩ ছেলে ও ৫ মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে গেছেন। আসর নামাজ বাদ জানাজা শেষে পাচারই গ্রামের পারিবারিক কবরস্থানে তার দাফন স¤পন্ন করা হয়। তার মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃত্তি দিয়েছেন, কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আশরাফ-উজ-জামান খান, সাধারণ স¤পাদক জয়দেব চক্রবর্ত্তীসহ সাংবাদিক নেতৃবৃন্দ।