কেশবপুরে দোকান ঘর ভাংচুরসহ জমি জবর দখলের বিষয়ে উপজেলার শ্রীফলা গ্রামের মৃত ইউসুফ আলী সরদারের ছেলে আবু রায়হান সংবাদ সম্মেলন করেছেন। শনিবার দুপুরে কেশবপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠাকালে তিনি বলেন, কেশবপুর উপজেলাধীন শ্রীফলা বাজার মোড়ে ২৬৮ নম্বর দাগে তার ৩ শতক জমি আছে। তার পিতা বেঁচে থাকাকালীন ওই জমির ২ শতক তাকে ও ১ শতক ছোট ভাই ইখওয়ানুজ্জামান মন্নাকে দুইটি কাঠের তৈরি দোকান ঘরসহ রেজিস্ট্রি করে দেয়। এর মধ্যে তার ছোট ভাইয়ের কাছ থেকে একই গ্রামের আবদুল মাজেদ সরদারের ছেলে ফারুক হোসেন (৩৫) এক শতক জমি ক্রয় করেন। তিনি ঘটনাটি জানতে পেরে যশোর আদালতে জমির আমানত করেন। আদালতে আমানতটির কার্যক্রম চলমান থাকা স্বত্ত্বেও ফারুক হোসেনসহ ওই গ্রামের আবদুল মাজেদ সরদার (৫৮), লুৎফর রহমান (৩৫), হাবিবুর রহমান (৩২), ইমরান হোসেন (২৫), মোচর আলী (৬০) ও আবদুল হান্নান (৪০) ভাড়া দেওয়া কাঠের তৈরি টিনের ছাউনির ঘর দুইটি গত ১১ ডিসেম্বর (শুক্রবার) ভাংচুর করে ক্ষতিসাধন করে। এ ছাড়া তার পৈত্রিক জমিসহ দুইটি ঘর জবর দখলের চেষ্টা অব্যাহত রেখেছে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, আতিয়ার রহমান, রাকিবুল হাসান মাহী ও নাহিদ হাসান কুদ্দুস।