“জাতির পিতার সম্মান, রাখবো মোরা অম্লান” এই শ্লোগান কে সামনে রেখে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে আলোচনা সভা করেছে পার্বতীপুর উপজেলা পর্যায়ের সরকারী কর্মকর্তা-কর্মচারীরা।
শনিবার সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাশিদ কায়সার রিয়াদের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন- উপজেলা সহকারি কমিশনার (ভূমি) এইচএম খোদাদাদ হোসেন, উপজেলা ভাইসচেয়ারম্যান আমিরুল মোমিনীন, পার্বতীপুর আদর্শ ডিগ্রী কলেজের অধ্যক্ষ আবদুর রাজ্জাক সরদার, পার্বতীপুর সরকারি টেকনিক্যাল স্কুল এ- কলেজের অধ্যক্ষ আহছান হাবিব, পার্বতীপুর পল্লীবিদ্যুৎ জোনাল অফিসের ডিজিএম মোঃ এহতেশামুল হক, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ রাকিবুজ্জামান, ভবানীপুর ডিগ্রী কলেজের অধ্যক্ষ মবিদুল ইসলাম, বঙ্গবন্ধু সরকারি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মোক্তারুল আলম, সাংবাদিক মনজুরুল আলম, পার্বতীপুর মডেল থানার উপপরিদর্শক মিজানুর রহমান, ৬নং মোমিনপুর ইউপি চেয়ারম্যান আবদুল ওহাব মন্ডল ও রামপুর ইউনিয়নের ভূমি সহকারি কর্মকর্তা তাপস চক্রবর্তী প্রমুখ।
পার্বতীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাশিদ কায়সার রিয়াদ বলেন, স্বপ্নের পদ্মাসেতু যখন দৃশ্যমান। দেশ যখন উন্নয়নের মহাসড়কে, ঠিক সেই মুহূর্তে জাতির পিতা বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুর করেছে দুর্বৃরা। মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সবাইকে ঐক্যবদ্ধ হয়ে জাতির পিতার ভাস্কর্য নির্মাণের বিরোধিতাকারীদের প্রতিহত করার ঘোষণা দেন।
উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক ও পার্বতীপুর আদর্শ ডিগ্রী কলেজের অধ্যক্ষ আবদুর রাজ্জাক সরদার বলেন, বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের ঘটনার তীব্র নিন্দা জানান। যারা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙার ধৃষ্টতা দেখিয়েছে তাদেরকে প্রতিরোধ করা হবে। জাতির পিতার সম্মান রক্ষায় সবাইকে এক সাথে কাজ করতে হবে। শনিবার দুপুরে ডিজিটাল বাংলাদেশ দিবস ২০২০ উপলক্ষ্যে যদিও মানছি দূরত্ব, তবুও আছি সংযুক্ত শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়।