‘জাতির পিতার সম্মান, রাখরো মোরা অম্লান’ এই শ্লোগান নিয়ে নওগাঁর মান্দা উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে শনিবার বেলা সাড়ে ১০ টার দিকে ইউএনওর হলরুমে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
ইউএনও আবদুল হালিমের সভাপতিত্বে সভায় উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ইমরানুল হক, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা বিজয় কুমার রায়, উপজেলা কৃষি কর্মকর্তা শায়লা শারমিন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা অভিমান্য চন্দ্র, মান্দা থানার পরিদর্শক (তদন্ত) জাহিদ হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাহ্ আলম শেখ, উপজেলা রিসোর্স ইনস্ট্রাক্টর কায়সার হাবীব, বিআরডিবি কর্মকর্তা আফজাল হোসেনসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীগণ বক্তব্য দেন। একই অনুষ্ঠানে চতুর্থ ডিজিটাল বাংলাদেশ দিবস উদযাপন উপলক্ষে চিত্রাঙ্কণ, উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।