সকল দ্বিধা-দ্বন্দ্ব ভুলে দেশ ও জাতীর কল্যাণেঐক্যবদ্ধভাবে কাজ করতে আওয়ামী লীগ নেতা কর্মীদের আহব্বান জানিয়েছেন দলের প্রেসিডিয়াম সদস্য সাবেক মন্ত্রী বেগম মতিয়া চৌধুরী। তিনি বলেন, নিজেদের অর্থে পদ্মা সেতু আজ দৃশ্যমান। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যা বলেন, তা করে দেখান, এরই নাম আওয়ামী লীগ ও শেখ হাসিনা। শনিবার সকালে ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে বেগম মতিয়া চৌধুরী এসব কথা বলেন।
বেগম মতিয়া চৌধুরী আরো বলেন, জানিনা বঙ্গবন্ধু কোন আসমানে আছেন? তিনি নিশ্চইয় দেখছেন তাঁর মেয়ে কিভাবে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। পদ্মা সেতু নিয়ে যারা এতদিন মিথ্যাচার করেছে, তারা এখন কিভাবে এদেশে মুখ দেখাবে। তাই ষড়যন্ত্রকারীরা সবাই সাবধান হয়ে যান।
নগরীর টাউন হলে অ্যাডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়ামে জেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট জহিরুল হক খোকার সভাপতিত্বে অনুষ্ঠিত বর্ধিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আওয়ামী লীগ কেন্দ্রিয় কমিটির সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, সাংস্কৃতি বিষয়ক সম্পাদক বাবু অসিম কুমার উকিল এমপি, কেন্দ্রীয় সদস্য মারূফা আক্তার পপি, গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহম্মেদ এমপি, সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি, সংসদ সদস্য নাজিম উদ্দিন আহমেদ, আনোয়ারুল আবেদিন তুহিন, কাজিম উদ্দিন ধনু, ফাহমি গোলন্দাজ বাবেল, মনিরা সুলতানা মনি, কেন্দ্রীয় সে”্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু, ময়মনসিংহ জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি অ্যাডভোকেট কবীর উদ্দিন ভুইয়া, আমিনুল হক শামীম, অধ্যাপক ইউসুফ খান পাঠান, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুলসহ ময়মনসিংহ জেলা ও উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মী উপস্থিত ছিলেন।