সাম্প্রতিক সময়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নিয়ে অপপ্রচার, অসম্মান ও ভাঙায় ‘জাতির পিতার সম্মান রাখবো মোরা অম্লান’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে চিরিরবন্দরে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল ১২ ডিসেম্বর শনিবার সকালে প্রশাসনের উদ্যোগে উপজেলা অফিসার্স ক্লাবে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আয়েশা সিদ্দীকার সভাপতিত্বে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইরতিজা হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. মাহমুদুল হাসান, উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. আজমল হক, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছা. রুনা পারভীন, উপজেলা মৎস্য কর্মকর্তা পুরবী রানী রায়, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত কুৃমার সরকার, উপজেলা আইসিটি কর্মকর্তা মিজানুর রহমান প্রমূখ বক্তব্য রাখেন। উপজেলার সকল পর্যায়ের সরকারি কর্মকর্তা ও কর্র্মচারীর অংশগ্রহণে এ কর্মসূচি পালন করা হয়।