নওগাঁর পোরশায় ৪র্থ ডিজিটাল বাংলাদেশ দিবস-২০২০ উদ্যাপন শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের সহযোগীতায় শনিবার উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সেমিনারে সভাপতিত্ব করেন ইউএনও নাজমুল হামিদ রেজা। এ সময় ৪র্থ ডিজিটাল বাংলাদেশ দিবস-২০২০ উপলক্ষে চিত্রাংকন ও উপস্থিত বক্তৃতায় অংশগ্রহণ করে বিজয়ী প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের ছাত্র-ছাত্রীদের মাধে সনদপত্র বিতরণ করা হয়েছে। অন্যান্যের মধ্যে ভাইস চেয়ারম্যান কাজিবুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) জাকির হোসেন, কৃষি কর্মকর্তা মাহফুজ আলম, নির্বাচন কর্মকর্তা তোজাম্মেল হক, শিক্ষা কর্মকর্তা মাযহারুল ইসলাম সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।