‘জাতির পিতার সম্মান রাখবো মোরা অম্লান, প্রতিপাদ্য নিয়ে নাটোরের লালপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পর্যায়ের সরকারী কর্মকর্তা কর্মচারীদের নিয়ে শনিবার লালপুর উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ১২ ডিসেম্বর সকাল ১০ টায় লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা উন্মুল বানীন দ্যুতি'র সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, লালপুর উপজেলা সহকারী কমিশনার ভূমি শাম্মী আক্তার, লালপুর থানার কর্মকর্তা ইনচার্জ মো সেলিম রেজা, উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম, পল্লী বিদ্যুতের লালপুর এরিয়া অফিসের ডিজিএম রেজাউল করিম। সঞ্চালনায় ছিলেন উপজেলা অ্যাকাডেমিক সুপারভাইজার সাদ আহম্মেদ শিবলী।
আলোচনা সভায় বক্তাগণ দেশ ও জাতির জন্য জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিভিন্ন অবদানের কথা উল্লেখ করে বক্তব্য রাখেন।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন লালপুর উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, সাংবাদিক বৃন্দ।