‘জাতির পিতার সম্মান রাখবো মোরা অম্লান’ প্রতিপাদ্যকে সামনে রেখে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙার প্রতিবাদে দিনাজপুরের নবাবগঞ্জে সরকারি কর্মকর্তা কর্মচারীদের অংশগ্রহনে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ নাজমুন নাহারের সভাপতিত্বে শনিবার সকাল ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় থানার কর্মকর্তা ইনচার্জ অশোক কুমার চৌহান, উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ মোঃ শাহাজাহান আলী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ রেফাউল আজম, অধ্যক্ষ মোঃ শহীদুর রহমান, প্রধান দিলীপ কুমার সাহা, নবাবগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ হাসিম উদ্দিন প্রমুখ বক্তব্য রাখেন। বক্তারা বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার সাথে জড়িতদের ও ইন্ধন দাতাদের দৃষ্টান্ত মুলক শাস্তির দাবী জানান।