নওগাঁর রাণীনগরে তুলার মিলে আগুন ধরে প্রায় ১০ লক্ষ টাকার মালামাল ভস্মিভূত হয়েছে। শুক্রবার দুপুর দেড়টা নাগাদ উপজেলার ত্রিমোহনী কালীতলার অদুরে শাহী তুলা মিলে এঅগ্নিকান্ডের ঘটনা ঘটে। পরে ফায়ারসার্ভিসে একটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রন করে।
মিল মালিক সাইদুল ইসলাম জানান,জুমার নামাজের সময় শ্রমীকদের রেখে নামাজ পরতে যান তিনি। শ্রমীকরা কাজ করার সময় হঠাৎ করেই মিলের ভিতর আগুন জলে ওঠে। এ সময় স্থানীয় লোকজনের সহায়তায় আগুন নিয়ন্ত্রনের চেষ্টা করে।খবর পেয়ে রাণীনগর ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রনে আনে। এসময়ের মধ্যে মিলের মধ্যে দু’টি মেশিন,বৈদ্যতিক মোটর,তুলা, বিভিন্ন আসবাবপত্র ও ঘরসহ প্রায় ১০ লক্ষ টাকার মালামাল পুরে ভস্মিভূত হয়েছে বলে দাবি করেছেন সাইদুল ইসলাম।
রাণীনগর ফায়ার সার্ভিস ষ্টেশনের টিম লিডার ফজলুল হক বলেন, দুপুর নাগাদ কাজ করা অবস্থায় মিলে আগুন ধরেছে। এতে ওই মিলের মালামাল,মেশিন,আসবাবপত্রসহ ঘর ভস্মিভূত হয়ে গেছে।আগুনের সুত্রপাত বৈদ্যতিক সটসার্কিট থেকে হতে পারে বলে প্রাথমিকভাবে ধারনা করছেন তিনি।