বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য আবু আহমেদ নাসিম (পাভেল) ঝিনাইদহে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেছেন। শুক্রবার দুপুরে যুবলীগ নেতা বাসের আলম সিদ্দীকির নেতৃত্বে সদর উপজেলার সীমান্তবর্তী হাটগোপালপুর এলাকা থেকে প্রেসিডিয়াম সদস্য ও তার সফর সঙ্গীদের ৫ হাজার মোটর সাইকেলের শোভাযাত্রার মাধ্যমে অভ্যার্থনা জানানো হয়। পরে যুবলীগের আয়োজনে শহরের মুজিব চত্ত্বরে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সেখানে যুবলীগের প্রেসিডিয়াম সদস্য আবু আহমেদ নাসিম (পাভেল), জেলা যুবলীগের আহ্বায়ক আশফাক মাহমুদ জন, যুবলীগ নেতা বাসের আলম সিদ্দিকী, সদর থানা যুবলীগের আহ্বায়ক শাহ্ মোহাম্মদ ইব্রাহীম খলিল রাজাসহ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। এ সময় বক্তারা বিজয়ের মাসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মনি’র আদর্শ বুকে লালন করে যুবলীগকে সুসংগঠিত করে দেশকে আরও একধাপ এগিয়ে নেওয়ার জন্য দলীয় নেতাকর্মীদের প্রতি আহবান জানান।