ঢাকসুর সাবেক ভিপি নুর মিথ্যা অভিযোগ করেছে। তাকে হত্যার চেষ্টা করা হয়নি। ঘটনাস্থলে মোটরসাইকেল দুর্ঘটনার কোনো অস্তিত্ব পাওয়া যায়নি। উল্টো দূর্ঘটনার শিকার এক যুবকের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে নুর মিথ্যা রটিয়েছে। পুরো ঘটনা সাজানো। আর প্রাইভেটকারটি কোনো সচিবের নয় বা সচিবালয়ে স্টিকার ছিলো না এটি ব্যক্তিগত গাড়ি।
আজ বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) রাজধানীতে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদ সম্মেলনে এসব কথা বলেন তেজগাও জোনের উপ-পুলিশ কমিশনার মো. হারুন-অর-রশিদ।
এর আগে গাড়ি চাপায় দুই দফা হত্যাচেষ্টার অভিযোগ এনে রাজধানীর হাতিরঝিল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ডাকসু’র সাবেক ভিপি নুরুল হক নুর। বুধবার দিবাগত রাত সাড়ে ৪টার থানায় তিনি লিখিত অভিযোগ দায়ের করেন।
লিখিত অভিযোগের বিষয়টি ভোরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে পোস্ট দিয়ে জানান নুর। ফেসবুকে তিনি লেখেন, “রাত ৪টা ৩০টায় হাতিরঝিল থানার ডিউটিরত অফিসারের কাছে লিখিত অভিযোগ প্রদান করে বাসায় আসছি।”