বৃহস্পতিবার বেলা ১১টার সময় মনিরামপুর উপজেলার খানপুর ইউনিয়ন পরিষদের হলরুমে মানব পাচার প্রতিরোধে ইউনিয়ন পর্যায়ের সিটিসি মিটিং অনুষ্ঠিত হয়েছে। ব্র্যাকের ডিসরাপটিং ক্রস বর্ডার ট্রাফিকিং নেটওর্য়াক ইন যশোর প্রকল্পের আয়োজনে পরিষদের হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভার সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান গাজী মোহাম্মাদ আলী। এ সময় উপস্থিত ছিলেন ব্র্যাকের আঞ্চলিক প্রোগ্রাম কর্মকর্তা আজিমুল হক, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সস্পাদক আবুল কালাম আজাদ মিলন, মুক্তিযোদ্ধা জব্বার ফকির, প্রভাষক হাবিবুর রহমান, প্রেসক্লাবের সাবেক দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম, ইউপি সচিব ফরিদ উদ্দিন, প্রধান শিক্ষক রেজাউল ইসলাম, ইউপি সদস্য বাবর আলী, সঞ্জয় রাহা, আরমান হোসেন, আবদুল আলিম বাবু, ইদ্রিস আলী, মঞ্জুয়ারা খাতুন, সংরক্ষিত ইউপি সদস্য হাজিরা বেগম, রাশিদা বেগম, মেহেরুন নেছা, সংগঠনের পিও মাফুজা খাতুন ও জোহরা খাতুন প্রমুখ।