নওগাঁর পত্নীতলায় বৃহস্পতিবার বিকেলে পত্নীতলা মডেল প্রেসক্লাবের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ক্লাবের অস্থায়ী কার্যালয় নজিপুর বাসষ্ট্যান্ডে অনুষ্ঠিত নির্বাচনে উপস্থিত সকল সদস্যদের সম্মতিক্রমে দলিত কন্ঠের নওগাঁ জেলা প্রতিনিধি ও এফএনএস এর পত্নীতলা উপজেলা প্রতিনিধি মো. আতাউর রহমানকে সভাপতি এবং দৈনিক যুগান্তরের পত্নীতলা উপজেলা প্রতিনিধি মো. আবু সাঈদকে সাধারণ সম্পাদক করে ৭সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন সহ-সভাপতি ডেইলি বাংলাদেশ টুডে’র প্রতিনিধি হাসান শাহরিয়ার পল্লব, দপ্তর সম্পাদক বরেন্দ্র রেডিও’র মো. মনিরুজ্জামান চৌধুরী, সদস্য দৈনিক রাজশাহীর সময়ের মো. কাওছার আলম, দৈনিক বাংলাদেশ খবরের সিয়াম শাহারিয়া এবং দৈনিক দেশের কণ্ঠের উপজেলা প্রতিনিধি মো. ইউনুছার রহমান।