কেশবপুরের মুক্তিযোদ্ধা ও স্বভাব গীতিকার সুরকার বাবর আলী গাজী (৭২) বৃহ¯পতিবার সকালে নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি......)। মৃত্যুকালে তিনি ত্রী, ২ পুত্র ও এক কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে উপজেলা প্রশাসনের উদ্যোগে রাষ্ট্রীয় মর্যাদা প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইরুফা সুলতানা, কর্মকর্তা ইনচার্জ জসীম উদ্দিনসহ মুক্তিযোদ্ধাবৃন্দ। রাষ্ট্রীয় মর্যাদা প্রদান শেষে মাদারডাঙ্গা গ্রামস্থ তার পারিবারিক কবরস্থানে দাফন স¤পন্ন করা হয়।