দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুর ১টায় সিএসএফরসান ও জামতলী জনকল্যাণ সমিতির সহযোগিতায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পুষ্টি সমন্বয় কমিটির সভাপতি মোঃ আবদুল কাদের এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কমিটির উপদেষ্টা, সাবেক সংসদ সদস্য ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আমিনুল ইসলাম। এ সময় উপজেলা ভাইস চেয়ারম্যান রবিন্দ্র নাথ গবিন বর্মন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সারোয়ার মুর্শেদ, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. জাকিরুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নিবেদিতা দাস, উপজলো মৎস্য কর্মকর্তা হিমেল চন্দ্র রায়, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী হুমায়ুন কবির, উপজেলা আবাসিক মেডিকেল কর্মকর্তা আফরোজ সুলতানা লুনা, সিএসএফরসানের প্রতিনিধি ও জামতলী জনকল্যাণ সমিতির নির্বাহী পরিচালক মোঃ ইউসুফ আলী ও ১১ টি ইউনিয়নের চেয়ারম্যানরা সহ কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি মোঃ আমিনুল ইসলাম তার বক্তব্যে বলেন, সকলে একযোগে কাজ করলে অপুষ্টি জনিত সমস্যা দূর করা সম্ভব। বিশেষ করে গর্ভবতী নারী, দুগ্ধ দানকারী মা ও শিশুদের পুষ্টি সমৃদ্ধ খাদ্যের প্রতি সচেতনতার লক্ষে জোরদার কর্মসূচি নিতে হবে। সেই সাথে জন সচেতনতামূলক একাজে এগিয়ে আসার জন্যে সরকারি ও বেসরকারি সকল বিভাগ’র প্রতি আহবান জানান তিনি।