বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বাষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ছাতনী ঢেকড়া উচ্চবিদ্যালয় মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আবদুল বাছেদ মাস্টারের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, আদমদীঘি উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক সিরাজুল ইসলাম খান রাজু। সম্মেলনের উদ্বোধন করেন, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি কুদরত-ই-এলাহী। সম্মেলনে আরও বক্তব্য রাখেন আদমদীঘি উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবু রেজা খান, যুগ্ম সম্পাদক সাজেদুল ইসলাম চম্পা, সাংগাঠনিক সম্পাদক নিসরুল হামিদ, যুবলীগের সভাপতি শাহিনুর রহমান, সাধারন সম্পাদক জিল্লুর রহমান, সেচ্ছাসেবক লীগের সভাপতি মোশারফ হোসেন প্রমুখ। সম্মেলনে জাহাঙ্গির আলম খানকে সভাপতি ও আবুল কালামকে সাধারন সম্পাদক মনোনিত করে কমিটি ঘোষনা করা হয় ।