‘কমলা রঙেন বিশ্বে নারী, বাধার পথে দিবে পাড়ি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। লেদারল্যান্ড এম্বাসির অর্থায়নে, একশন এইড বাংলাদেশের সহযোগিতায় এবং বেসরকারি উন্নয়ন সংস্থা এসকেএস ফাউন্ডেশনের এম এম ডাব্লিউ ডাব্লিউ প্রকল্পের নারী কৃষি উদ্যোক্তা অ্যাসোসিয়েশনের আয়োজনে বৃহস্পতিবার উপজেলা পরিষদ হলরুমে বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতেই বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে পক্ষ দল হিসেবে অংশগ্রহণ করেন নারী কৃষি উদ্যোক্তা রাজেকা খানম, মানজুয়ারা বেগম ও ফাতেমা বেগম এবং বিপক্ষ দল হিসেবে মিলি বেগম, আজিনুর বেগম ও সুমনা বেগম। বিতর্কের বিষয় ছিল পারিবারিক অশিক্ষাই নারী নির্যাতনের মুল কারণ। বিতর্কে মডারেটরের দায়িত্ব পালন করেন বেলকা মজিদ পাড়া বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল মান্নান আকন্দ। বিচারক ছিলেন পুটিমারি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহাজান মিঞা, কৃষিবিদ রাশেদুল ইসলাম আটস্ স্কুলের পরিচালক ফিরোজুজ্জামান লেলিন, এম এম ডাব্লিউ ডাব্লিউ প্রকল্পের উপজেলা প্রকল্প সমন্বয়কারি কৃষিবিদ জামাল উদ্দিন। বিতর্কে পক্ষদল বিজয়ী এবং বিপক্ষ দল বিজীত হয়। উপজেলা প্রকল্প সমন্বয়কারি কৃষিবিদ জামাল উদ্দিনের সভাপতিত্বে পুরস্কার বিতরণ উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নিবার্হী কর্মকর্তা কাজী লুতফুল হাসান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ফজলুল করিম, সৌহদ্য-৩ প্রকল্পের কো-অডিনেটর মোখলেছুর রহমান, টিডিসিও রুমা খাতুন, এফএফ মশিউর রহমান, আবু মুসা, গৌর চন্দ্র সরকার, হোসনো আরা বেগম, রীনা পারভীন, ইসমিতা বেগম, মেরিনা বেগম প্রমুখ। পরে বিতর্কসহ বিভিন্ন ইভেন্টে বিজয়ী নারী উদ্যোক্তা ও শিক্ষার্থীদেরকে পুরস্কার প্রদান করেন অতিথিবৃন্দ।