নওগাঁর মান্দায় ৫৬ বোতল ফেনসিডিলসহ সোহাগ হোসেন (২৯) নামে এক মাদক ব্যবসায়িকে আটক করেছে পুলিশ। বুধবার রাত ১০ টার দিকে নওগাঁ-রাজশাহী মহাসড়কের চৌজা ব্রীজ এলাকা থেকে ফেনসিডিলসহ তাকে আটক করা হয়। আটক সোহাগ তেঁতুলিয়া ইউনিয়নের চৌজা উত্তরপাড়া গ্রামের নজরুল ইসলামের ছেলে।
মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুর রহমান জানান, চৌজা ব্রীজ এলাকায় ফেনসিডিল বেচাকেনা চলছে এমন সংবাদের ভিত্তিতে থানার উপপরিদর্শক ফারুক হোসেন ও সহকারি উপপরিদর্শক আব্দুল মালেক সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করেন। এসময় সোহাগকে ৫৬ বোতল ফেনসিডিলসহ আটক করে পুলিশ।
ওসি আরও জানান, আটক সোহাগের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে বৃহস্পতিবার নওগাঁ জেলহাজতে পাঠানো হয়েছে।