পাবনার চাটমোহরে ন্যাশনাল এগ্রিকালচার টেকনোলজি প্রোগ্রাম ফেজ-২ (এএটিপি-২) মৎস্য দপ্তরের আওতায় উপজেলা মৎস্য প্রোডিউসারস অরগানাইজেশন সমবায় সমিতি লিঃ এর মাঝে জীবন্ত মাছ পরিবহনের জন্য পিকআপ ভ্যান প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে এই পিকআপ ভ্যান প্রদান করা হয়। প্রধান অতিথি হিসেবে পিকআপ ভ্যান প্রদান করেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মো.আ. হামিদ মাস্টার। এ সময় জেলা মৎস্য দপ্তরের সিনিয়র সহকারী পরিচালক মোঃ আয়নাল হক,উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ মাহবুবুর রহমান,প্রেসক্লাবের সাবেক সভাপতি হেলালুর রহমান জুয়েল,সমবায় কর্মকর্তা সমর কুমার বিশ্বাসসহ সরকারি কর্মকর্তা,সাংবাদিক,মৎস্যচাষী.মৎস্যজীবি,আড়ৎদার,খাদ্য বিক্রেতাসহ অন্যরা উপস্থিত ছিলেন।