“ঘুরে দাঁড়াবো আবার,সবার জন্য মানবাধিকার”-এ প্রতিপাদ্য নিয়ে পাবনার চাটমোহরে বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) সকালে বেসরকারি উন্নয়ন সংস্থা এলডিও’র আয়োজনে উদযাপিত হলো বিশ্ব মানবাধিকার দিবস। অ্যাসোসিয়েশন ফর ল্যান্ড রিফর্ম এ- ডেভেলপমেন্ট (এএলআরডি) এর সহযোগিতায় এলডিও হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন এলডিও’র নির্বাহী পরিচালক নুরে আলম সিদ্দিকী মঞ্জু। প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আঃ হামিদ মাস্টার। বিশেষ অতিথি ছিলেন চাটমোহর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক আমাদের বড়াল সম্পাদক হেলালুর রহমান জুয়েল ও ব্যবসায়ী সমিতির সভাপতি বেলাল হোসেন স্বপন। ইসলাইল আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় আরো বক্তব্য দেন হারডোর নির্বাহী পরিচালক মোঃ জাহাঙ্গীর আলম,এসডিপি’র নির্বাহী পরিচালক খলিলুর রহমান,রিপোর্টার ইউনিটির সাধারণ সম্পাদক শেখ সালাহ উদ্দিন ফিরোজ,মানবসেবা উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক এম এস আলম বাবলু,ভূমিহীন নেতা হাসান আলী.মৎস্যজীবি নেতা বাহের উদ্দিন প্রমূখ।